মূলধন বাজেটিং-এর উদ্দেশ্য (Objectives of Capital Budgeting)
প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ভবিষ্যত আন্তপ্রবাহের আশায় মূলধন জাতীয় সম্পত্তিতে বিনিয়োগ করে থাকে। মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রতিষ্ঠানকে বিভিন্ন বিকল্প বিনিয়োগ প্রস্তাব হতে সর্বোত্তম বিকল্পটি নির্বাচনে সহায়তা করে। নিচে মূলধন বাজেটিং এর উদ্দেশ্যগুলো আলোচনা করা হলো-
১. প্রকল্প মূল্যায়ন : বিভিন্ন প্রকল্পের যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে মূল্যায়ন প্রয়োজন হয়। মূলধন বাজেটিং এর মাধ্যমে প্রকল্প পর্যালোচনা করে মূল্যায়ন সম্ভব।
২. প্রকল্প নির্বাচন : দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো মূল্যায়ন করে সর্বোত্তম প্রকল্পটি নির্বাচন করা মূলধন বাজেটিং-এর অন্যতম উদ্দেশ্য।
৩. ঝুঁকি পরিমাপ : বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের মধ্যে পারস্পরিক ঝুঁকির পরিমাণ তুলনা করে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ সহায়তা করে।
৪. তহবিল সংগ্রহের পরিকল্পনা : মূলধন বাজেটিং-এর বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রকল্পসমূহ বিচার-বিশ্লেষণ করে সর্বোত্তম ও লাভজনক প্রকল্প নির্বাচন ও তহবিল সংগ্রহের পরিকল্পনা সহজ হয়।
৫. স্থায়ী সম্পদের স্থায়িত্ব : বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদের কার্যকাল পরিমাপ করতে মূলধন বাজেটিং সহায়তা করে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন