পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মূলধন বাজেটিং-এর সীমাবদ্ধতা (Limitations of Capital Budgeting)

ছবি
যেকোনো প্রতিষ্ঠানের জন্য মূলধন বাজেটিং এর গুরুত্ব অপরিসীম। কেননা কোনো প্রতিষ্ঠানের সাফল্য কিংবা ব্যর্থতা মূলধন বাজেটিং-এর ওপর বহুলাংশে নির্ভর করে। তথাপি, মূলধন বাজেটিং এর কিছু সীমাবদ্ধতা থাকার দরুন অনেক সময় অর্থিক ব্যবস্থাপক সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হন। নিচে মূলধন বাজেটিং-এর সীমাবদ্ধতাসমূহ আলোচনা করা হলো- ১. পর্যন্ত তথ্যের অভাব : মূলধন বাজেটিং-এ বিকল্পসমূহ তথ্য ও উপাত্তের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। এই সকল তথ্য ও উপাত্ত সবসময় পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করা সম্ভব হয় না। ফলে আর্থিক ব্যবস্থাপককে অনেক সময় অনুমান ও অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে প্রকল্প নির্বাচন করতে হয়। ২.  তথ্যের   নির্ভরযোগ্যতার অভাব  : অনেক সময় প্রকল্পসমূহের জন্য সংগৃহীত তথ্য নির্ভরযোগ্য হয় না। ফলে প্রকল্প মূল্যায়নও সঠিক ও নির্ভুল হয় না। ৩. ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ঝুঁকির মাত্রা নির্ণয়ের সমস্যা : ভবিষ্যৎ অনিশ্চিত বলে প্রতিটি প্রকল্পের সাথে যে ঝুঁকি জড়িত থাকে তার মাত্রা যথাযথ ও নির্ভুলভাবে নির্ণয় করা কঠিন। ৪.  সংখ্যাগত পরিমাপের সমস্যা : কোনো প্রকল্পের সব ধরনের ব্যয় ও প্রাপ্তিকে সবসম...

মূলধন বাজেটিং-এর উদ্দেশ্য (Objectives of Capital Budgeting)

ছবি
প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ভবিষ্যত আন্তপ্রবাহের আশায় মূলধন জাতীয় সম্পত্তিতে বিনিয়োগ করে থাকে। মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রতিষ্ঠানকে বিভিন্ন বিকল্প বিনিয়োগ প্রস্তাব হতে সর্বোত্তম বিকল্পটি নির্বাচনে সহায়তা করে। নিচে মূলধন বাজেটিং এর উদ্দেশ্যগুলো আলোচনা করা হলো- ১. প্রকল্প মূল্যায়ন : বিভিন্ন প্রকল্পের যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে মূল্যায়ন প্রয়োজন হয়। মূলধন বাজেটিং এর মাধ্যমে প্রকল্প পর্যালোচনা করে মূল্যায়ন সম্ভব।  ২. প্রকল্প নির্বাচন  : দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো মূল্যায়ন করে সর্বোত্তম প্রকল্পটি নির্বাচন করা মূলধন বাজেটিং-এর অন্যতম উদ্দেশ্য। ৩. ঝুঁকি পরিমাপ  : বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের মধ্যে পারস্পরিক ঝুঁকির পরিমাণ তুলনা করে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ সহায়তা করে। ৪. তহবিল সংগ্রহের পরিকল্পনা  : মূলধন বাজেটিং-এর বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রকল্পসমূহ বিচার-বিশ্লেষণ করে সর্বোত্তম ও লাভজনক প্রকল্প নির্বাচন ও তহবিল সংগ্রহের পরিকল্পনা সহজ হয়। ৫. স্থায়ী সম্পদের স্থায়িত্ব :  বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদের কার্যকাল পরিমাপ করতে মূলধন বাজেটিং সহায়ত...

মূলধন বাজেটিং-এর সংজ্ঞা (Definition of Capital Budgeting)

ছবি
একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দীর্ঘমেয়াদি মুনাফার প্রত্যাশায় বিভিন্ন বিকল্প যাচাই-বাছাই করে সর্বোত্তম বিকল্পটি নির্বাচন করা হয়। যখন কোনো প্রতিষ্ঠান কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়, নতুন প্রকল্প গ্রহণ বা পুরাতন সম্পত্তি প্রতিস্থাপন ইত্যাদি ক্ষেত্রে প্রতিষ্ঠানের বড় অংকের বিনিয়োগ প্রয়োজন হয়। এরূপ ক্ষেত্রে বিনিয়োগের জন্য প্রকল্প মূল্যায়নের প্রয়োজন পড়ে কারণ, এরূপ বিনিয়োগ থেকে ভবিষ্যতে অর্থ প্রাপ্তি দীর্ঘকালীন ও অনিশ্চিত।

মূলধন বাজেটিং-এর ধারণা (Concept of Capital Budgeting)

ছবি
মূলধন বাজেটিং হলো কোনো ফার্মের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তসংক্রান্ত কার্যাবলি। অন্য কথায় বলা যায় যে, কোনো কোম্পানির দালানকোঠা, জমি, যন্ত্রপাতি প্রভৃতি স্থায়ী সম্পত্তি ক্রয়ের মূল্যায়ন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।  ব্যাপক অর্থে, দীর্ঘদিন ধরে ভবিষ্যতে প্রত্যাশিত নগদ প্রবাহ পাওয়ার আশায় যদি কোনো কোম্পানি তার তহবিল দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে, তবে তাকে মূলধন বাজেটিং বলা হয়। অর্থাৎ, মূলধন বাজেটিং হচ্ছে একটি মূল্যায়ন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি কোম্পানি তার দীর্ঘমেয়াদি বিনিয়োগযোগ্য তহবিল বিভিন্ন লাভজনক দীর্ঘমেয়াদি সম্পদ ও প্রকল্পে বিনিয়োগ করে থাকে।