শেয়ারের সেকেন্ডারি বা মাধ্যমিক বাজার (Secondary Market of Share)
মাধ্যমিক বাজার প্রাথমিক বাজারের ইস্যুকৃত শেয়ার ও বন্ড যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হয়ে পরবর্তী সময়ে বাজারে কেনাবেচা হয় তখন ঐ বাজারকে মাধ্যমিক বাজার বলা হয়। প্রাথমিক বাজার থেকে শেয়ার ক্রয় করতে হলে নির্দিষ্ট ফরমে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করলেই শেয়ার পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু মাধ্যমিক বাজার থেকে শেয়ার ক্রয় করতে হলে দরখাস্ত করার প্রয়োজন হয় না এবং ব্রোকারেজ হাউলের মাধ্যমে যেকোনো বিনিয়োগকারী এবং ইচ্ছামতো শেয়ার বা বন্ড ক্রয় করতে পারবে।