৭২ বিধি (Rule - 72)

বিনিয়োগকারীরা প্রায়ই জানতে চায় কত সময়ে তাদের বিনিয়োগকৃত অর্থ সুদসহ দ্বিগুণ হবে। এটা সাধারণত Future value of interest factor table ব্যবহার করে নির্ণয় করা যায়। অনেক সময় দ্রুত হিসাব করার ক্ষেত্রে এই টেবিল পদ্ধতি ব্যবহার করে সুদ নির্ণয় করা বেশ ঝামেলাপূর্ণ হয়। এই অবস্থায় অভিজ্ঞতালব্ধ বা হাতুড়ে প্রণালি ব্যবহার করে দ্রুত সুদাসল দ্বিগুণ হবে কত সময়ে তা নির্ণয় করা যায়। এই পদ্ধতিটির নাম হচ্ছে Rule-72 বা '৭২’ বিধি।

 '৭২’-এর নিয়ম অনুযায়ী ৭২ কে সুদের হার দিয়ে ভাগ করলে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার সময় পাওয়া যাবে। পক্ষান্তরে, ৭২ কে সময় দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যাবে। সুদের হার ১২% হলে বিনিয়োগ দ্বিগুণ হতে সময় লাগবে। ৭২÷১২ = ৬ বছর। আবার যদি ৬ বছরে দ্বিগুণ হতে হয় তবে সুদের হার হবে ৭২÷৬= ১২%।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)

৬৯ বিধি (Rule-69)