মূলধন বাজেটিং-এর ধারণা (Concept of Capital Budgeting)

মূলধন বাজেটিং হলো কোনো ফার্মের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তসংক্রান্ত কার্যাবলি। অন্য কথায় বলা যায় যে, কোনো কোম্পানির দালানকোঠা, জমি, যন্ত্রপাতি প্রভৃতি স্থায়ী সম্পত্তি ক্রয়ের মূল্যায়ন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। 

ব্যাপক অর্থে, দীর্ঘদিন ধরে ভবিষ্যতে প্রত্যাশিত নগদ প্রবাহ পাওয়ার আশায় যদি কোনো কোম্পানি তার তহবিল দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে, তবে তাকে মূলধন বাজেটিং বলা হয়। অর্থাৎ, মূলধন বাজেটিং হচ্ছে একটি মূল্যায়ন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি কোম্পানি তার দীর্ঘমেয়াদি বিনিয়োগযোগ্য তহবিল বিভিন্ন লাভজনক দীর্ঘমেয়াদি সম্পদ ও প্রকল্পে বিনিয়োগ করে থাকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭২ বিধি (Rule - 72)

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)

৬৯ বিধি (Rule-69)