উপযুক্ততার নীতি (Hedging Principles)
উপযুক্ততার নীতি অর্থ সংগ্রহ ও বিনিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এ নীতির মূল বিষয়বস্তু হচ্ছে, ব্যবসার চলতি সম্পত্তি স্বল্পমেয়াদি উৎস থেকে এবং স্থায়ী সম্পত্তি দীর্ঘ ও মধ্যমেয়াদি উৎস থেকে সংস্থান করা উচিত।
উদাহরণস্বরূপ, ব্যবসার যে কোনো চলতি সম্পত্তি যেমন-মজুদপণ্যের অর্থায়ন করতে হলে এ নীতি অনুযায়ী অবশ্যই তা স্বল্পমেয়াদি কোনো উৎস যেমন-বাণিজ্যিক ব্যাংক, ব্যবসায় ঋণ দিয়ে অর্থায়ন করা উচিত। অন্যদিকে ব্যবসার কোনো স্থায়ী সম্পত্তি যেমন- জমি, যন্ত্রপাতি প্রভৃতির জন্য অর্থায়ন দীর্ঘ বা মধ্যমেয়াদি যে কোনো উৎস যেমন- আর্থিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ঋণ, বন্ড ও শেয়ার বিক্রয় ইত্যাদির মাধ্যমে অর্থায়ন করা উচিত।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন