প্রদেয় বিল (Bills Payable)
ব্যবসায়িক লেনদেন বেশির ভাগ বাকিতে হয়। তাই বাকিতে ক্রয়ের সময় ক্রয়ের বিপরীতে বিলের স্বীকৃতি দিলে তাকে প্রদেয় বিল বলে। প্রদেয় বিল এক প্রকার বিনিময় বিল।
বিক্রেতার দৃষ্টিতে এটি প্রাপ্য বিল, যা ক্রেতার দৃষ্টিতে প্রদেয় বিল ও একটি স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস। ব্যবসায় প্রতিষ্ঠান যখন কাঁচামাল, উৎপাদনসামগ্রী ইত্যাদি বাকিয়ে ক্রয় করে, তখন সাময়িক সময়ের জন্য ব্যবসায়ে অর্থসংস্থান হয়। কারণ বাকিতে ক্রয়ের সুবিধা না পেলে নগদে পণ্য ক্রয় করতে অর্থের প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক থেকে ঋণ নিলে সুদসহ ফেরত দিতে হতো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন