বন্ড ও ইকুইটি বাজার (Bond and Equity Market)
আর্থিক বাজারে যে সকল আর্থিক সম্পদ বা হাতিয়ার লেনদেন হয় তাদের মধ্যে (ক) ঋণপত্র বা বন্ড (খ) শেয়ার বা ইকুইটি এই দুই ধরনের আর্থিক সম্পদই প্রধান।
ঋণপত্র বা বন্ড বিক্রয় করে কোনো কোম্পানি নির্দিষ্ট সুদের হারে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ গ্রহণ করে। যারা এই ঋণ প্রদান করে তারা কোম্পানির পাওনাদার। পক্ষান্তরে, শেয়ার বিক্রি করে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে তাকে কোম্পানির ইকুইটি বা নিজস্ব মূলধন বলে। যারা এই শেয়ার ক্রয় করে তাদের শেয়ারহোল্ডার বলে এবং তারা কোম্পানির মালিক। “বন্ড ও ইকুইটি বাজার” বলতে ঐ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝানো হয় যারা বন্ড ও শেয়ার ক্রয়-বিক্রয় কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন। এই বাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, বিভিন্ন বাণিজ্যক ব্যাংক, সাধারণ বিনিয়োগকারী ইত্যাদি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন