পুঁজিবাজার/মূলধন বাজার (Capital Market)

মূলধন বাজার আর্থিক বাজারের ওই অংশ যেখানে দীর্ঘমেয়াদের জন্য অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন হয়। 

একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আর্থিক বাজারে বিভিন্ন ধরনের আর্থিক সম্পদের লেনদেন হয়; যেমন— নগদ অর্থ, শেয়ার, ডিবেঞ্চার, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক ঋণ ইত্যাদি। এসব আর্থিক সম্পদের লেনদেন হয় সাধারণত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে। মূলধন বাজার হচ্ছে ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বয় যেখানে দীর্ঘমেয়াদের ভিত্তিতে আর্থিক সম্পদের যেমন- শেয়ার, ডিবেঞ্চার ও অন্যান্য দীর্ঘমেয়াদি তহবিলের লেনদেন হয়। অর্থাৎ “মূলধন বাজার হলো একটি দেশের উদ্বৃত্ত শ্রেণি ও ঘাটতি শ্রেণির একটি সমাবেশ বা যোগাযোগ নেটওয়ার্ক যেখানে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদের লেনদেন করে ব্যবসায়, বাণিজ্য, শিল্প ও অন্যান্য আর্থিক কর্মকাণ্ডে ব্যবহার করে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।” সুতরাং আধুনিক মূলধন বাজার বলতে এখন আর কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং মূলধন বাজার বলতে একটি বিস্তৃত নেটওয়ার্ককে বোঝানো হয়, যার মাধ্যমে মূলধন বাজারের বিভিন্ন দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদসমূহ বেচা-কেনা করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭২ বিধি (Rule - 72)

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)

৬৯ বিধি (Rule-69)