আর্থিক বাজারের বৈশিষ্ট্য (Characteristics of Financial Market)

একটি আর্থিক বাজারের নিম্নোক্ত বৈশিষ্ট পরিলক্ষিত হয় :

১. ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বিদ্যমান : আর্থিক বাজার এমনই একটা ব্যবস্থা, যেখানে সব সময় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমাবেশ এবং যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক সম্পদের লেনদেন হয়।

২. আর্থিক সম্পদের লেনদেন : আর্থিক বাজারে সমাজের উদ্বৃত্ত শ্রেণি এবং ঘাটতি শ্রেণির মধ্যে আর্থিক সম্পদ যেমন- নগদ অর্থ, ট্রেজারি বিল, সার্টিফিকেট অব ডিপোজিট, বাণিজ্যিক পত্র, শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদির লেনদেন হয়ে থাকে।

৩. মেয়াদ : আর্থিক বাজারে সর্বদাই দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি আর্থিক সম্পদের লেনদেন হয়।

৪. ঘাটতি শ্রেণি ও উদ্বৃত্ত শ্রেণি বিদ্যমান : আর্থিক বাজারে দুটি শ্রেণি বিদ্যমান-ঘাটতি শ্রেণি ও উদ্বৃত্ত শ্রেণি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য উদ্বৃত্ত শ্রেণির অর্থ ঘাটতি শ্রেণির কাছে পৌঁছে দিয়ে তার সদ্ব্যবহার নিশ্চিত করাই আর্থিক বাজারের প্রধান কাজ।

৫. বিনিয়োগ সুবিধা সৃষ্টি : আর্থিক বাজার ঘাটটি শ্রেণি ও উদ্বৃত্ত শ্রেণির জন্য বিভিন্ন বিনিয়োগ সুবিধার সৃষ্টি করে তাদের পছন্দমতো সুযোগ গ্রহণের নিশ্চয়তা প্রদান করে।

৬. তহবিল প্রবাহের পথ সৃষ্টি করে : আর্থিক বাজার মূলত আর্থিক সম্পদ প্রবাহের বিভিন্ন পথ বা Channel সৃষ্টি করে। এই Channel গঠিত হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বয়ে যারা ঘাটতি শ্রেণি ও উদ্বৃত্ত শ্রেণির মধ্যে তহবিল প্রবাহের সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে।

৭. প্রতিযোগী ও সহযোগী বা সহায়ক প্রতিষ্ঠানের অবস্থান : একটি আর্থিক বাজারে অনেক প্রতিষ্ঠান বিদ্যমান, যার মধ্যে অনেক প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে, আবার অনেক প্রতিষ্ঠান থাকে, যারা একে অপরের সহায়ক হিসেবে কাজ করে।

৮. নিয়ন্ত্রণমূলক বা তদারকি প্রতিষ্ঠানের উপস্থিতি: একটি আর্থিক বাজারের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বা নিয়ন্ত্রণের জন্য সব সময় এক বা একাধিক তদারকি ও নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান বিদ্যমান। যেমন- বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশের আর্থিক বাজার নিয়ন্ত্রণ ও তদারকির কাজ পরিচালনা করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭২ বিধি (Rule - 72)

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)

৬৯ বিধি (Rule-69)