বাণিজ্যিক পত্র (Commercial Paper)

বাজারে যথেষ্ট সুনাম রয়েছে এমন কম্পানিগুলো স্বল্পমেয়াদি তহবিলের জন্য অবহারে যে জামানতবিহীন দলিল ইস্যুর মাধ্যমে ঋণ গ্রহণ করে তাকে বাণিজ্যিক পত্র বলে।

কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্র (Commercial Paper) বিক্রয় করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসাবে কাজ করে। সাধারণত যে সকল ব্যক্তির সাময়িক সময়ের জন্য কিছু অব্যবহার্য অর্থ থাকে, তারা শেয়ারবাজারে বিনিয়োগের বিকল্প হিসাবে এই বাণিজ্যিক পত্র ক্রয় করে। সাধারণত খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি, পেনশন তহবিল ইত্যাদি প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭২ বিধি (Rule - 72)

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)

৬৯ বিধি (Rule-69)