লভ্যাংশ সমতাকরণ তহবিল ( Dividend Equalization Fund)
কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে। এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত।
কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না। কিন্তু এ অবস্থা ব্যবসার সুনামকে ক্ষুণ্ন করতে পারে। তাই যে বছর মুনাফা বেশি হয়, সে বছর নিট মুনাফার একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখে, যাতে পরবর্তীতে যখন মুনাফা অপ্রতুল হয়, তখন এই তহবিল ব্যবহার করা যায়। এতে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট হারে প্রতিবছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন