আর্থিক বাজার (Financial Market)

সাধারণভাবে আর্থিক বাজার হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা ব্যবস্থা যা কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমষ্টি, যেখানে অর্থ ও বিভিন্ন আর্থিক সম্পদ (স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি) কেনা-বেচা হয়। আর্থিক বাজারে দুটি শ্রেণি বিদ্যমান— একটি উদ্বৃত্ত শ্রেণি এবং অপরটি ঘাটতি শ্রেণি। উদ্বৃত্ত শ্রেণি তাদের টাকা বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রেখে বা ঘাটতি শ্রেণি কর্তৃক সৃষ্ট বিভিন্ন আর্থিক সম্পদ ক্রয় করে তাদের টাকা বিনিয়োগ করে। 

অপর দিকে ঘাটতি শ্রেণি বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করে বা বিভিন্ন আর্থিক সম্পদ বিক্রি করে তাদের প্রয়োজনীয় টাকা সংগ্রহ করে। এই ঋণ প্রদান ও গ্রহণ বা আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা ব্যবস্থার মাধ্যমে কোনো স্থানে হতে পারে বা একটি যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমেও হতে পারে। এই নির্দিষ্ট স্থান বা যোগাযোগ নেটওয়ার্ককেই বলা হয় আর্থিক বাজার। অন্যভাবে বলা যায় আর্থিক বাজার হলো কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমষ্টি যারা বিভিন্ন আর্থিক সম্পদের লেনদেন করে থাকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭২ বিধি (Rule - 72)

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)

৬৯ বিধি (Rule-69)