ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত (Investment Decision)
একজন আর্থিক ব্যবস্থাপককে যে সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ, কোন কোন প্রকল্পে বিনিয়োগ করলে কোম্পানির উদ্দেশ্য অর্জনে সুবিধা হবে তা নির্ধারণ করা। সেজন্য প্রয়োজন হবে বিভিন্ন প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আর বা মুনাফা পরিমাপ করা।
যেহেতু প্রকল্প হতে ভবিষ্যতে প্রত্যাশিত আয় অনুমানের ওপর ভিত্তি করে নির্ণয় করতে হয়, সেহেতু সেখানে রয়েছে অনিশ্চয়তা বা ঝুঁকি। তাই কোনো বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে ভবিষ্যতে প্রত্যাশিত আয় ও ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন