মুনাফা সর্বাধিকরণ (Profit Maximization)
কোনো ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত সমাজের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি বা সেবা উৎপাদন করে তা বিতরণের মাধ্যমে সমাজের প্রয়োজন মেটায়। এ প্রক্রিয়ার পেছনের মূল উদ্দেশ্যই হচ্ছে মালিকদের জন্য মুনাফা অর্জন এবং তা সর্বাধিকরণ (Maximization) করা।
মুনাফা সর্বাধিকরণের উদ্দেশ্যকে সামনে রেখে আর্থিক ব্যবস্থাপক ওই ফার্মের বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত ও লভ্যাংশ সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। পরিকল্পিত অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের চাহিদা অনুযায়ী ন্যায্যমূল্যে দ্রব্যাদি বা সেবা প্রদান করা। কিন্তু বাজার অর্থনীতিতে অর্থাৎ, প্রতিযোগিতামূলক বাজারে সমাজের সদস্যদের জন্য স্বল্পমূল্যে উন্নতমানের দ্রব্যাদি বা সেবা প্রদান করে মুনাফা অর্জন বা মুনাফা সর্বাধিকরণ বর্তমান আধুনিক ব্যবসা জগতে লাভার্জন ক্ষমতাকে একটি কোম্পানির মূল উদ্দেশ্য হিসেবে ধরা হয়। এই দিক দিয়ে বিবেচনা করে মুনাফা সর্বাধিকরণ তখনই হবে যখন কোনো সম্পত্তি বা প্রকল্পে বিনিয়োগ করে সর্বাধিক অর্থনৈতিক কর্মদক্ষতার মাধ্যমে কোম্পানির মালিকদের সর্বাধিক অর্থনৈতিক কল্যাণ সাধন সম্ভব। লাভজনক অনেক প্রকল্পের মধ্য থেকে সবচেয়ে বেশি লাভজনক প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ এবং উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বাধিক সুবিধাজনক উৎস থেকে তহবিল সংগ্রহ করে তা বিনেয়োগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই মুনাফা সর্বাধিকরণ সম্ভব।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন