মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত (Rationale Behind Profit Maximization as The Goal of a Firm)

নিম্নোক্ত তিনটি কারণে মুনাফা সর্বাধিকরণকে কোম্পানির লক্ষ্য হিসাবে বিবেচনা করা হয়।

(ক) মুনাফা দক্ষতায় মাপকাঠি : আর্থিক সিদ্ধান্ত গ্রহণে মুনাফা সর্বাধিকরণ কোম্পানির উদ্দেশ্যের মাপকাঠি বা নির্দেশক হিসেবে খুবই সহজ। মুনাফা একটা অর্থনীতির অর্থনৈতিক দক্ষতার পরিমাপক হিসেবে কাজ করে।

(খ) সম্পদের সুষ্ঠু ব্যবহার : অর্থনৈতিক সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবহারের মাধ্যমেই মুনাফা সর্বাধিকরণ সম্ভব। অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ হলে অর্থনৈতিক সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবহার নিশ্চিত হয়।

(গ) সামাজিক কল্যাণ : মুনাফা সর্বাধিকরণের মাধ্যমে সঠিক সামাজিক কল্যাণ সম্ভব। বিনিয়োগকারী পায় মুনাফা এবং ভোক্তা পায় সন্তোষজনক দামে তার প্রয়োজনীয় দ্রব্য বা সেবা। অন্যান্য অর্থনৈতিক সম্পদ ও সুষ্ঠুভাবে ব্যবহৃত হয় যা নঠিক সামাজিক কল্যাণেরই লক্ষ্য। এ কারণেই এটা সর্বজনস্বীকৃত যে, মুনাফা সর্বাধিকরণ একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তের মূল মাপকাঠি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭২ বিধি (Rule - 72)

৬৯ বিধি (Rule-69)

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)