সম্পদ সর্বাধিকরণ ফার্মের লক্ষ্য হওয়ার যৌক্তিকতা (Rationale Behind Wealth Maximization as The Goal of a Firm)
সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি যে কোনো কোম্পানির মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের দুর্বলতাগুলো দূর করে এবং আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করে মালিকের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের উদ্দেশ্য অর্জনের বিষয়ের ওপর গুরুত্ব প্রদান করে। তাই নিম্নোক্ত কারণগুলোর জন্য সম্পদ সর্বাধিকরণই কোম্পানির সর্বজনস্বীকৃত লক্ষ্য :
(ক) স্পষ্ট ধারণা : সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্যে মুনাফার ধারণার যে অস্পষ্টতা রয়েছে তা দূর করে সম্পদের একটি স্পষ্ট ধারণা এবং তা পরিমাপের পদ্ধতি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এক্ষেত্রে অস্পষ্ট মুনাফার পরিবর্তে স্পষ্ট নিট নগদপ্রবাহকে পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়।
(খ) ঝুঁকি, সময় ও অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় : সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো, এটি কোনো ফার্মের নিট নগদ প্রবাহের সংখ্যাগত ও গুণগত দিকটি বিবেচনা করে। তাছাড়া নগদ প্রবাহের সময় মূল্যও বিবেচনা করা হয়, যা মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে বিবেচনা করা হয় না।
(গ) শেয়ার মূল্যের ওপর গুরুত্ব : আর্থিক ব্যবস্থাপনার মূল দায়িত্বই হচ্ছে মালিকের সার্বিক অর্থনৈতিক কল্যাণ। অর্থনৈতিক কল্যাণ তখনই সম্ভব যখন বিনিয়োগকারীর বিনিয়োগের মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পায় যা তার শেয়ারের মূল্য দ্বারা পরিমাপযোগ্য। অন্য কথায় বলা যায়, শেয়ারের মূল্য সর্বাধিকরণই হচ্ছে সম্পদের মূল্য সর্বাধিকরণ যা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণের বিকল্প প্রতিফলক হিসাবে ব্যবস্থাপকের আর্থিক সিদ্ধান্তের মাপকাঠি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন