সম্পদ সর্বাধিকরণ (Wealth Maximization)
একটি ফার্মের সম্পদ সর্বাধিকরণ বলতে ওই ফার্মের শেয়ারের মূল্য সর্বাধিকরণকে বা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণকে বোঝায়।
একটি ফার্মের সবচেয়ে গ্রহণযোগ্য লক্ষ্য হচ্ছে ওই ফার্মের শেয়ারহোল্ডারদের বা শেয়াবমালিকদের তথা ফার্মের সম্পদ সর্বাধিকরণ। এটি মুনাফা সর্বাধিকরণের লক্ষ্যের দুর্বলতাগুলো দূর করে সঠিকভাবে সম্পদের পরিমাপ করতে সম্ভব হয় বলে এ লক্ষ্যটি একটি সুষ্ঠু ও যুক্তিসঙ্গত লক্ষ্য হিসেবে সর্বজনীনভাবে গৃহীত। এটি ফার্মের মুনাফা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে। ফার্মের দীর্ঘমেয়াদি মূল্য তার প্রবৃদ্ধি, বিনিয়োগকারীদের ঝুঁকির পরিমাণ, শেয়ার মূল্য, লভ্যাংশ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন