অর্থের সময়মূল্যের কারণ/অর্থের সময় মূল্য পছন্দের কারণ (Causes of Time Value of Money)
অর্থের সময়মূল্য পছন্দের পেছনে কিছু কারণ রয়েছে। এগুলো নিম্নরূপ :
(ক) ভোগ অগ্রাধিকার : সব মানুষই ভোগের ক্ষেত্রে বর্তমানকে অগ্রাধিকার দেয়। অর্থাৎ ভবিষ্যতে কোনো একসময়ের চেয়ে এখনই বা আজই ভোগ করার সুযোগ সবাই সদ্ব্যবহার করতে চায়।
(খ) ভবিষ্যৎ অনিশ্চয়তা : ভবিষ্যৎ সব সময়ই অনিশ্চিত। তাই ভবিষ্যতে সমপরিমাণ টাকার ক্রয়ক্ষমতা একই থাকবে কি না বা দেশের পরিস্থিতি বর্তমানের মতো থাকবে কি না তা অনিশ্চিত।
(গ) বিনিয়োগের সুযোগ : অর্থ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জনের সুযোগ থাকে। তাই বর্তমানে নগদ অর্থ হাতে পেতে সকলেই চায়।
(ঘ) মুদ্রাস্ফীতি : সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে সাধারণত অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পেতে থাকে। এর মূল কারণ মুদ্রাস্ফীতি। তাই ভবিষ্যতে ক্রয়ক্ষমতা হ্রাসের ফলে যে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তা এড়ানোর জন্য সবাই বৰ্তমান প্রাপ্তি পছন্দ করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন