বাজার ঝুঁকি (Market Risk)

একটি দেশের আর্থিক বাজার উক্ত দেশের ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক মূল্যবোধ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ ইত্যাদি বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়। তার মধ্যে বিশেষ করে উক্ত দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে বিনিয়োগকৃত সম্পদের মূল্য হ্রাসের যে আশঙ্কার সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। সকল প্রকার বিনিয়োগের ক্ষেত্রেই বাজার ঝুঁকি রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সাধারণ শেয়ার ও কোম্পানি বন্ড। সুদের হারের পরিবর্তন, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার, যুদ্ধ-বিগ্রহ, নানা প্রকার মন্দা ইত্যাদি ঝুঁকি হচ্ছে বাজার ঝুঁকির উৎস। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার মূল্য উল্লেখিত উপাদানগুলো দ্বারা প্রভাবিত হয়ে বাজারে নেতিবাচক প্রভাব ফেলে ঝুঁকির সৃষ্টি করে। একজন বিনিয়োগকারী ইচ্ছা করলেই বাজার ঝুঁকি পরিহার করতে পারে না। তাই বলা যায়, বাজার ঝুঁকি অপরিহারযোগ্য। যদি শেয়ার বাজার অধিক পরিমাণে হ্রাস পায় তাহলে অধিকাংশ শেয়ারের মূল্য হ্রাস পায়। আবার শেয়ারের বাজার বৃদ্ধি পেলে, অধিকাংশ শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। মোটকথা শেয়ার বাজারের মূল্য ওঠা-নামার মধ্য দিয়েই বাজার ঝুঁকির সৃষ্টি হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭২ বিধি (Rule - 72)

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)

৬৯ বিধি (Rule-69)