পোর্টফোলিও ও পোর্টফলিও ঝুঁকি (Portfolio and Portfolio Risk)
একটি নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক সুবিধাজনক প্রকল্পে বিনিয়োগ করাকে পোর্টফলিও বিনিয়োগ বলে। সকল বিনিয়োগকারীই সবসময় তাদের বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা চায়। বিনিয়োগকারীরা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ প্রকল্পে অর্থ বিনিয়োগের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি এড়াতে চায়। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে প্রতিটি একক বিনিয়োগকে অন্যান্য বিনিয়োগ থেকে পৃথক করা দুষ্কর। তাই বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ পদ্ধতিকে এমনভাবে সাজাতে চায় যেন উক্ত প্রকল্পে ঝুঁকির পরিমাণ ন্যূনতম হয়। এ লক্ষ্যে বিনিয়োগকারীগণ কোনো নির্দিষ্ট খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করে থাকে। যাতে বিনিয়োগকারী ঝুঁকির মাত্রা হ্রাস করে এক বা একাধিক প্রকল্পের লাভ দ্বারা ঝুঁকি পুষিয়ে নিতে পারে। এ ধরনের বিনিয়োগ থেকে অর্জিত আয়ের সমন্বয়কে পোর্টফোলিওর পরিপ্রেক্ষিতে ঝুঁকি বা ঝুঁকির পোর্টফোলিও বলা হয়। আর বিনিয়োগকারীদের এ আচরণগত দিক বিশ্লেষণ করে পোর্টফোলিও তত্ত্বের উদ্ভব হয়েছে। ১৯৫২ সালে Henry Markowitz তার রচিত "Portfolio Selection" নামক প্রবন্ধে সর্বপ্রথম এ ধাঁরণার উদ্ভব ঘটান। মূলত একাধিক সম্পদ, সিকিউরিটিজ শেয়ারে বিনিয়োগ সিদ্ধান্তকেই পোর্টফোলিও বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন