ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকি (Business Risk and Financial Risk)

কারবার প্রতিষ্ঠান তার প্রত্যাশিত মুনাফার চাইতে কম মুনাফা করা অথবা লোকসানের সম্মুখীন হওয়ায় ব্যবসায় ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি একটি প্রতিষ্ঠানের পরিচালনার সাথে জড়িত। এটি বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয় যেমন: বিক্রয়ের পরিমাণ, একক প্রতি বিক্রয় মূল্য, কাঁচামাল ব্যয়, প্রতিযোগিতা, সার্বিক অর্থনৈতিক অবস্থা ও সরকারি আইনকানুন। ব্যবসায়িক ঝুঁকি বলতে অনিশ্চয়তার কারণে কম মুনাফা বা ক্ষতির সম্ভাবনা নির্দেশ করে, যেমন-ভোক্তার রুচি বা পছন্দের পরিবর্তন, ধর্মঘট, প্রতিযোগিতা বৃদ্ধি, সরকারি নীতির পরিবর্তন, অপ্রচলন ইত্যাদি।

কোনো ফার্মের আর্থিক দায় পরিশোধ করার অক্ষমতাকে আর্থিক ঝুঁকি বলে। কোনো প্রতিষ্ঠান সম্পদে অর্থায়নের জন্য যখন ঋণকৃত তহবিল ব্যবহার করে তখনই আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের যখন ঋণের পরিমাণ অধিক হয় তখন নির্দিষ্ট সময় পর প্রতিষ্ঠানের আসলের কিস্তি ও সুদ পরিশোধের ব্যর্থতার জন্য জার্থিক ঝুঁকি সৃষ্টি হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭২ বিধি (Rule - 72)

৬৯ বিধি (Rule-69)

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)