মুদ্রাস্ফীতি ঝুঁকি (Inflation Risk)
মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকিকে ক্রয় ক্ষমতা ঝুঁকি বলে। মুদ্রাস্ফীতির সাথে ক্রয় ক্ষমতার বিপরীত সম্পর্ক। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে সাধারণ মূল্য স্তর বৃদ্ধি পায় এবং ক্রয়ক্ষমতা হ্রাস পায়। সুতরাং মুদ্রাস্ফীতি বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ প্রবাহকে প্রভাবিত করে।
যেমন : একজন বিনিয়োগকারী ব্যাংকে ১০% সুদে ১,০০০ টাকা জমা রাখল। বছর শেষে সে সুদসহ ব্যাংক থেকে ১,১০০ টাকা পাবে। দেশে মুদ্রাস্ফীতির হার যদি ১০% হয় তবে ওই বিনিয়োগকারীর প্রকৃতপক্ষে কোনো লাভ হয় নাই। কারণ ১০% মুদ্রাস্ফীতির কারণে সে যেই পরিমাণ পণ্য এক বছর আগে ১,০০০ টাকা দিয়ে ক্রয় করতে পারতেন আজ সেই পরিমাণ পণ্য কিনতেও ১,১০০ টাকা লাগবে। দেশে যদি মুদ্রাস্ফীতির হার বাড়তে থাকে বিনিয়োগকারীরা তখন বিনিয়োগ থেকে মুদ্রাস্ফীতির হার অপেক্ষা অধিক মুনাফার হার প্রত্যাশা করে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন