তারল্য ঝুঁকি (Liquidity Risk)

বিনিয়োগকৃত সিকিউরিটিসমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে তারল্য ঝুঁকি বলে। অনেক সময় বিনিয়োগকারীরা নগদ অর্থের প্রয়োজনে তাদের বিনিয়োগকৃত সিকিউরিটিসমূহ বাজারে বিক্রয় করে সহজেই একে নগদ অর্থে রূপান্তর করে থাকেন। 

যে আর্থিক সম্পদ যত দ্রুত নগদে রূপান্তর করা যায়, সেই সম্পদ তত তরল। বিনিয়োগকারীরা ক্রয় মূল্যের চেয়ে বেশি মূল্যে সিকিউরিটিসমূহ বিক্রয় করতে চায়। কিন্তু অনেক সময় সিকিউরিটিসমূহ ক্রয় মূল্যের চেয়ে অনেক কম মূল্যে বাজারে বিক্রয় করতে হয়। তারল্য বাজারের আকার এবং পরিধি বা গভীরতা দ্বারা প্রভাবিত হয়। বাজারের আকার এবং গভীরতা যত বেশি হবে তারল্য ঝুঁকি তত কম হবে। কারণ বিনিয়োগকারীরা সহজেই এবং যুক্তিসঙ্গত মূল্যে তাদের সিকিউরিটিসমূহ নগদ অর্থে রূপান্তর করতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭২ বিধি (Rule - 72)

তারল্য বনাম মুনাফানীতি (Principles of Liquidity and Profitability)

৬৯ বিধি (Rule-69)